• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে সার মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক, পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রায়পুরা সাংবাদিক ফোরামের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত বেলাবতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল বেলাব বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মেম্বারের জমজমাট গণসংযোগ রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া বেলাবোতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া নরসিংদী রায়পুরায় হাজার প্রতিযোগী নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি রানার বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

পটুয়াখালীতে সার মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক, পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

Reporter Name
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার গোপনে মজুত রাখার অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ বাধা ও মবের শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনার পর তাঁদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মিছিল ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন গ্রীন টিভির রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মো. প্রিন্স মাহমুদ ও সাংবাদিক আসাদ মিয়া।

সাংবাদিকদের অভিযোগ, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী বড়ইতলা বাজার এলাকায় সাব-ডিলার শিরিন শীলার প্রতিষ্ঠান জনতা ট্রেডার্সের সার আলম নামের এক ব্যক্তির কীটনাশকের দোকানে গোপনে মজুত রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ডিএপি ও টিএসপিসহ প্রায় ৮০ বস্তা সার দেখতে পান এবং ঘটনার ভিডিও ধারণ করেন।

এ সময় দোকানে আলমকে উপস্থিত না পেয়ে তাঁর মুঠোফোনে যোগাযোগ করেন সাংবাদিকরা। সার মজুতের বিষয়ে জানতে চাইলে আলম জানান, সাব-ডিলার শিরিন শীলা সারগুলো তাঁর দোকানে রেখে গেছেন এবং তিনি বর্তমানে পটুয়াখালীতে অবস্থান করছেন। পরে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি। তখন সাংবাদিকরা তাঁকে ঘটনাস্থলে এসে ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।

পরবর্তীতে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্য নেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমের বক্তব্য নিতে তাঁরা পুনরায় তাঁর দোকানে যান।

সাংবাদিকদের দাবি, এ সময় আলমের উদ্যোগে বাদল নেছারসহ কয়েকজনকে আগে থেকেই সেখানে জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা দলবদ্ধভাবে সাংবাদিকদের ঘিরে ধরে তর্ক-বিতর্ক ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। এতে তাঁরা মবের মুখে পড়েন। পরে স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ভুক্তভোগী সাংবাদিকরা আরও অভিযোগ করেন, তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর তাঁদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে একটি মিছিল বের করা হয় এবং বিভিন্নভাবে অপপ্রচার চালানো হয়। তাঁদের দাবি, তাঁরা কোনো ধরনের চাঁদা দাবি করেননি; বরং কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মজুত ও বিক্রির অভিযোগের বিষয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় তাঁরা রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি পুরো বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন বলেও দাবি করেন তাঁরা। সাংবাদিকদের ভাষ্য, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত তাঁদের কাছে ভিডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে।

এদিকে, সার মজুতের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সাব-ডিলার শিরিন শীলা ও আলমের বক্তব্য জানা এবং তাঁদের কাছে সার মজুতের বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী সাংবাদিকরা সংরক্ষিত ভিডিও ফুটেজ, সংশ্লিষ্ট নথিপত্র ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহে বাধা, দলবদ্ধভাবে ঘিরে ধরে হয়রানি এবং তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category