• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী সদরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরার বাঁশগাড়ী নরসিংদীতে জমকালো আয়োজনে পালিত হলো ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা বেলাবোতে “তথ্য অধিকার আইন, ২০০৯” বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাসুদ মোল্লার দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ঢাকার শিক্ষার্থীর মৃত্যু নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলা নরসিংদীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর নির্দেশ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন ডাঃ মোহাম্মদ মাহমুদুর রহমান বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন রায়পুরার কৃতি সন্তান দিদার নরসিংদী-রায়পুরা সড়কে চলন্ত সিএনজিতে আগুন, ৪ যাত্রী গুরুতর আহত

নরসিংদীতে জমকালো আয়োজনে পালিত হলো ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

Reporter Name
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) রাতে নরসিংদী পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তাঁর উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, বাদ্যযন্ত্র ও মনোমুগ্ধকর পরিবেশনার সমন্বয়ে অতিথিদের জন্য সাজানো হয় এক বর্ণিল আয়োজন। পুলিশ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো অনুষ্ঠানে উৎসবমুখর আবহ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপার আমন্ত্রিত অতিথি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গকে সঙ্গে নিয়ে বিশেষ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে পুরো পুলিশ লাইন্স এলাকা আনন্দ ও মিলনমেলায় পরিণত হয়।

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান জেলা পুলিশের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category