• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির উদ্দিন বেলাবোতে ৩৬৬ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক এবং নগদ টাকা উদ্ধার নরসিংদী সদরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরার বাঁশগাড়ী নরসিংদীতে জমকালো আয়োজনে পালিত হলো ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা বেলাবোতে “তথ্য অধিকার আইন, ২০০৯” বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাসুদ মোল্লার দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ঢাকার শিক্ষার্থীর মৃত্যু নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলা

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

বেলাব উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে (শনিবার) সকালে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট এর সভাপতিত্বে এবং দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হকের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি হাজ্বী আলী আকবর বাদল, চর উজিলাব ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী সেবক, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের জমি দাতা জগৎ মোল্লা,জমিদাতা মোঃ মনিরুজ্জামান, মোঃ হুমায়ুন কবির, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ সুরুজ মিয়া, মফিজ উদ্দিন, মোঃ আঃ কুদ্দুস, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি ইদ্রিস মিয়া, শিশুবাগ আদর্শ বিদ্যানিকেতনে পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাক্তার এস.এম রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ ডাক্তার শফিকুল ইসলাম বাচ্চু, দেওয়ানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা আসাদুজ্জামান পিন্টু, দেওয়ানের চর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বকুল মিয়া, সাবেক ছাত্র নেতা অহিদুজ্জামান অহেদ, মগল বাদশা,মিঠুন আহমেদ প্রমুখ।
উক্ত সভায় সবার সম্মতিক্রমে ৩ জন সভাপতির নাম প্রস্তাব করা হয়। তারা হলেন দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিশুবাগ আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ মোশারফ হোসেন, বেলাব উপজেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া, দেওয়ানের চর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মোঃ জয়নাল আবেদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category