• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রায়পুরার রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির উদ্দিন বেলাবোতে ৩৬৬ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক এবং নগদ টাকা উদ্ধার নরসিংদী সদরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরার বাঁশগাড়ী নরসিংদীতে জমকালো আয়োজনে পালিত হলো ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা বেলাবোতে “তথ্য অধিকার আইন, ২০০৯” বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাসুদ মোল্লার দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ঢাকার শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা পুলিশের এপ্রিল/২০২৬ মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ মে) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জেলার অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং দমন, ওয়ারেন্ট তামিল কার্যক্রম এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জনগণকে আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম সম্পর্কে মতামত প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে সকল ইউনিটকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category