• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ প্রতিষ্ঠার প্রথম বছরেই স্টুডেন্ট ভিসায় AKM International এর চমক বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, বিপুল সিম-চেকবই জব্দ রায়পুরায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নিহতের পরিবারের সংবাদ সম্মেলন বেলাবোতে জমি নিয়ে বিরোধ, আদালতে মামলা

শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ

Reporter Name
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ

নরসিংদী প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নজরে আসে। অভিযোগের সত্যতা যাচাই ও ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের জন্য নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরম পূরণকারী শিক্ষার্থীদের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
আগামী সাত কার্যদিবসের মধ্যে এসব নথিপত্র জমা দিয়ে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী ৩৮২ জনই জিপিএ-৫ অর্জন করে। এ ফল প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও অনিয়মের অভিযোগ ওঠে।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জবাব না দিলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category