বেলাবোতে পাটনার ফিল্ড স্কুলের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব মোঃ দেলোয়ার হোসেনের বাড়ীতে (১৮ আগষ্ট) মঙ্গলবার সকালে পাটনার ফিল্ড স্কুলের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উন্নত কৃষি ব্যবস্থাপনা (GAP) বাস্তবায়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমে অংশ গ্রহন কারী ২৫ জন (নারী ও পুরুষ) কৃষকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী। বেলাবো উপজেলা কৃষি
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম লেলিন,উপ সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা সাধন চন্দ্র সরদার, উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা মাহফুজা আক্তার।
ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রকল্পটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর সহযোগিতায় বাস্তবায়ন করা হয়েছে। এতে সহযোগিতা করছেন বিশ্বব্যাংক ও আইএফএডি (IFAD)।