• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কবির মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে বেলাব বাজারস্থ বায়জিদ হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার এসআই (নিরস্ত্র) তমাল সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন কবির মিয়াকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত মোঃ কবির মিয়া বেলাব থানাধীন গাংকুলপাড়া এলাকার মৃত রইছ মিয়ার ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category