• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার মির্জানগরকে বদলে দিতে কাজ করতে চান নাইমুর রহমান মাসুম সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে নরসিংদীর বেলাব উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈবসার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈবসার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হক, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন, শিক্ষক আমিনুল ইসলাম, বদর উদ্দিন সেন্টুসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি ও আশপাশে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

একই দিনে উপজেলার চর উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের এ উদ্যোগকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category