• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত রায়পুরায় মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার বেলাবো উপজেলা সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কদের নবগঠিত কমিটি ঘোষণা বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত বেলাবতে মাাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ বেলাবো প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল ইসলাম দিদার

থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

Reporter Name
Update : শনিবার, ২ জুন, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category