• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ প্রতিষ্ঠার প্রথম বছরেই স্টুডেন্ট ভিসায় AKM International এর চমক বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, বিপুল সিম-চেকবই জব্দ রায়পুরায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নিহতের পরিবারের সংবাদ সম্মেলন বেলাবোতে জমি নিয়ে বিরোধ, আদালতে মামলা

বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ

Reporter Name
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
“রূপালী মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস, বেলাব, নরসিংদীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও মাছের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, দপ্তর সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর পাঠান, সাহিত্য ও সংস্কৃতির বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, সদস্য মোঃ বাদল মিয়া, শাহিনুর আক্তার প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও মাছের প্রজননক্ষেত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে জাতীয় ম ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category