• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া বেলাবোতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া নরসিংদী রায়পুরায় হাজার প্রতিযোগী নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি রানার বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

বেলাবোতে জমি নিয়ে বিরোধ, আদালতে মামলা

Reporter Name
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

 

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাসিম বেপারী ও হারিছ মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে।

হাসিম বেপারীর দাবি, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তিনি বাদী হয়ে নরসিংদীর দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। এ ছাড়া বিরোধপূর্ণ জমিতে যাওয়াকে কেন্দ্র করে হারিছ মিয়ার পরিবারের সঙ্গে মারধরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় হারিছ মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে নরসিংদীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করেন হাসিম বেপারী।
হাসিম বেপারীর অভিযোগ, ওই মামলার নোটিশ পাওয়ার পর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং মারধরের ভয় দেখানো হচ্ছে।

হাসিম বেপারী বলেন, “আরএস খতিয়ান ৫৪৫-এর ৬১ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ আমরা ক্রয় করেছি। এ জমির বৈধ ও হালনাগাদ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আমরা কোনো অন্যায়ের আশ্রয় নিইনি। আমরা ন্যায়বিচার চাই।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হারিছ মিয়া বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের ঝগড়া-বিবাদ হয়নি। নিয়ম মেনেই তারা জমির মালিকানা পেয়েছেন। তারাও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধ নিরসনে কয়েক দফা স্থানীয়ভাবে শালিস-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘদিনের এ বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ বলেন, “দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category