• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির উদ্দিন বেলাবোতে ৩৬৬ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক এবং নগদ টাকা উদ্ধার নরসিংদী সদরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরার বাঁশগাড়ী নরসিংদীতে জমকালো আয়োজনে পালিত হলো ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা বেলাবোতে “তথ্য অধিকার আইন, ২০০৯” বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাসুদ মোল্লার দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ঢাকার শিক্ষার্থীর মৃত্যু নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলা

রায়পুরার রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির উদ্দিন

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ নাসির উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে মানবসেবা, শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় জনগণের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জানা যায়, মোঃ নাসির উদ্দিন নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছেন।

স্থানীয়দের মতে, তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান এবং এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাধানগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

এ বিষয়ে মোঃ নাসির উদ্দিন বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে রাধানগর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category