• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে নরসিংদীর বেলাব উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈবসার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈবসার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হক, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন, শিক্ষক আমিনুল ইসলাম, বদর উদ্দিন সেন্টুসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি ও আশপাশে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

একই দিনে উপজেলার চর উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের এ উদ্যোগকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category