• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ প্রতিষ্ঠার প্রথম বছরেই স্টুডেন্ট ভিসায় AKM International এর চমক বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, বিপুল সিম-চেকবই জব্দ রায়পুরায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নিহতের পরিবারের সংবাদ সম্মেলন বেলাবোতে জমি নিয়ে বিরোধ, আদালতে মামলা

বেলাবোতে জমি নিয়ে বিরোধ, আদালতে মামলা

Reporter Name
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

 

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাসিম বেপারী ও হারিছ মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে।

হাসিম বেপারীর দাবি, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তিনি বাদী হয়ে নরসিংদীর দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। এ ছাড়া বিরোধপূর্ণ জমিতে যাওয়াকে কেন্দ্র করে হারিছ মিয়ার পরিবারের সঙ্গে মারধরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় হারিছ মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে নরসিংদীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করেন হাসিম বেপারী।
হাসিম বেপারীর অভিযোগ, ওই মামলার নোটিশ পাওয়ার পর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং মারধরের ভয় দেখানো হচ্ছে।

হাসিম বেপারী বলেন, “আরএস খতিয়ান ৫৪৫-এর ৬১ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ আমরা ক্রয় করেছি। এ জমির বৈধ ও হালনাগাদ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আমরা কোনো অন্যায়ের আশ্রয় নিইনি। আমরা ন্যায়বিচার চাই।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হারিছ মিয়া বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের ঝগড়া-বিবাদ হয়নি। নিয়ম মেনেই তারা জমির মালিকানা পেয়েছেন। তারাও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধ নিরসনে কয়েক দফা স্থানীয়ভাবে শালিস-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘদিনের এ বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ বলেন, “দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category